সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ নভেম্বর ২০২১ , ০৯:০৩ পিএম


সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে
ফাইল ছবি

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সাড়ে ১৯ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। 

রোববার (১৪ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে এ রুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও বৃহস্পতিবার থেকে কেয়ারি সিন্দাবাদ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপের পর্যটক ব্যবসায়ীরা পর্যটক না আসাতে এমনিতে লোকসানে রয়েছেন। পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর খবরে দ্বীপের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা খুশি। আমরাও পর্যটকদের প্রবাল দ্বীপে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জাহাজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও উপজেলা প্রশাসন নিয়মিত বিষয়টি তদারকি করবে।

কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম আবু সুফিয়ান জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে আবেদনকারী অন্যান্য জাহাজকেও প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই করে অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের ১ এপ্রিল থেকে এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission