কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট, কুমিল্লা

বুধবার, ২৪ মে ২০১৭ , ১২:৪৪ পিএম


কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান চান্দিনার ধরনীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় হেলপারসহ আহত হয়েছেন আরো ২ জন। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন ধরনিপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে করির হোসেন (৫০) ও একই এলাকার বাসিন্দা আকবর আলী (৮০)। আহত মমতাজ মিয়া (৪৮) ও কাভার্ডভ্যানের হেলপারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ দুটি উদ্ধার করে সেগুলো কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission