ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তাঁত শ্রমিকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৬ জুন ২০১৭ , ০৫:০৬ পিএম


ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তাঁত শ্রমিকরা

ঈদ সামনে রেখে ব্যস্ততা চলছে সিরাজগঞ্জের তাঁত পল্লীতে। গুণে ও মানে ভালো আবার দামে কম হওয়ায় এখানকার শাড়ির খ্যাতি রয়েছে দেশজুড়ে।

বিজ্ঞাপন

বিশেষ করে বেলকুচি ও শাহজাদপুর উপজেলার উৎপাদিত জামদানি, কাতান, সিল্কসহ বাহারি সব শাড়ির সুনাম দীর্ঘদিনের।

প্রতিবছরের মতো এবারও ঈদ সামনে রেখে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।

বিজ্ঞাপন

এদিকে বাড়তি আয় হওয়ায় খুশি শ্রমিকরাও।

তবে সংশ্লিষ্টদের অভিযোগ লোড শেডিং এর কারণে উৎপাদন ব্যহত হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ব্যস্ততা চলছে নরসিংদীর তাঁত পল্লীতেও। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিসসহ সব পোশাকে নতুনত্ব আনার চেষ্টা করছেন কারিগররা।

বাড়তি লাভের আশায় এবং ত্রেুতাদের চাহিদা মেটাতে দিন রাত কাজ করছেন তারা।

বিজ্ঞাপন

তবে উপকরণের দাম বাড়ায় গত বছরের তুলনায় কাপড়ের দাম কিছুটা বেশি বলে জানান সংশ্লিষ্টরা।

আরকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission