ঘুষ নেওয়ার দায়ে কর্ণফুলী গ্যাসের তিন জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মে ২০২২ , ০৮:২৬ এএম


ঘুষ নেওয়ার দায়ে কর্ণফুলী গ্যাসের তিন জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

চট্টগ্রামে ঘুষ নেওয়ার দায়ে কর্ণফুলী গ্যাস ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গতকাল বৃহস্পতিবার (১২ মে) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন- কর্ণফুলী গ্যাস ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ, ঠিকাদার মো. এরশাদ, মুছা খালেদের সহযোগী মো. বশির সরকার। মামলায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ১৬১/১০৯/১২০ (বি) ৫১১ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছেন, মো. লোকমান নামে এক গ্রাহকের সংযোগের কাজ করার জন্য ঘুষ দাবি করেন মুছা খালেদসহ তার সহযোগীরা। ওই গ্রাহক বিষয়টি থানায় অবহিত করলে ২০২০ সালের ২৪ আগস্ট ৪০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় গ্রাহক লোকমান। টাকা গ্রহণের জন্য নগরের দুই নম্বর গেটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের পেছনে বাটা শো-রুমের সামনে মুছা খালেদ তার সহযোগী বশির সরকারকে পাঠায়। এসময় বশিরকে ঘুষের ৪০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। কিন্তু বিষয়টি দুদকের সিডিউলভুক্ত হওয়ায় আদালত দুদককে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

দুদকের উপ-পরিচালক আবু সাঈদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, পরস্পর যোগসাজশে গ্রাহকের নিকট অসৎভাবে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণের করার দালিলিক প্রমাণ পাওয়া গেছে। আইনানুযায়ী কমিশনের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission