কক্সবাজারে গুলি করে ২ যুবককে অপহরণ

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

শনিবার, ০৮ জুলাই ২০১৭ , ০৫:০২ পিএম


কক্সবাজারে গুলি করে ২ যুবককে অপহরণ

কক্সবাজারের রামু উপজেলায় গুলি করে দুই যুবককে অপহরণ করার ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শনিবার সকালে ঈদগড়ের ব্যাঙডেবা জেরি রাস্তার মাথা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহৃত দু’ব্যক্তি হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মোটরসাইকেল চালক নুরুল আমিন (২৬) ও বাইশারি পাহাড় এলাকার সাদ্দাম হোসেন (৩০)। 

বিজ্ঞাপন

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মোর্শেদ জানান, নুরুল আমিন, সাদ্দাম হোসেন ও জসীম উদ্দিন মোটরসাইকেলযোগে বাইশারি যাচ্ছিলেন। দুর্বৃত্তরা সেসময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পালিয়ে যান জসীম উদ্দিন। পরে দু'জনকে মোটরসাইকেলসহ পাহাড়ের দিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

তিনি আরো জানান, ধারণা করা হয়েছে মুক্তিপণ আদায়ের জন্য তাদের অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission