বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে : রুমিন ফারহানা

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ , ০৬:৫৪ পিএম


বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে : রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সহসম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে।’ 

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা, মানুষের অধিকার, সুশাসন, ন্যায় বিচার দিতে ব্যর্থ হওয়া আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় বিএনপিকে। একটি গণতান্ত্রিক সরকারের সময় আন্দোলন এবং একটি এক দলীয় ফ্যাসিস্ট জালিম সরকারে বিরুদ্ধে আন্দোলন কখনোই এক রকম হয় না। পুলিশসহ নিরাপত্তা বাহিনীদের যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না। 

তিনি বলেন, এ দেশের নির্বাচন কাঠামোকে ধ্বংস করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দিনের ভোট রাতে করা হয়। নির্বাচন কমিশন বলেন, গোপন কক্ষে যে ভূত দাঁড়িয়ে থাকে তারাই হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে মৌলিক পরিবর্তন হবে বলে বিএনপি বিশ্বাস করে না। এজন্য পুরো রাষ্ট্রের মেরামত দরকার। এ কারণে দেশ প্রেমিক ও ঐকমত্য প্রয়োজন। তাই ছোট-বড় সব রাজনৈতিক নেতাকে নিয়ে রাষ্ট্র মেরামতের কাজ করা হবে। আমরা আবার গণতান্ত্রিক ও মানব অধিকার ধারায় ফিরিয়ে আনব।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission