আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ , ০৩:৫৮ পিএম


আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মো. শাহবুদ্দিন (৭০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে শেরেবাংলা থানা পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) ১২টার দিকে মেট্রোরেল স্টেশনের পাশের রাস্তা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মানসুর আলী।

তিনি বলেন, রিকশাচালক শাহবুদ্দিন একটি ভাড়া নিয়ে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে আসেন। যাত্রী নামিয়ে তিনি স্টেশনের নিচেই বসে পড়েন। পরে ওই অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই মানসুর আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ শাহবুদ্দিনের ছেলে এনামুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনামুল বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে রাজধানীতে রিকশা চালাতেন। কিন্তু আজ কি হয়েছে কিছুই বলতে পারছি না। থানা থেকে ফোন পেয়ে এখানে এসে বাবার মরদেহ দেখতে পাই। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বরগাও তাড়াইলে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission