ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয়’

বাসস

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ এএম
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে খুলনার খালিশপুরে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় একটি বহুমুখী ও ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি ২০১৭ সালে দেশের মধ্যে শ্রেষ্ঠ মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে এবং ‘স্কুল অব ফিউচার’ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করে।

খুলনার খালিশপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নিকটবর্তী এলাকায় গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়টি ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়নের ক্ষেত্রে এই বিদ্যালয়কে অনুসরণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে পরিপত্রও জারি করা হয়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান এবং বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য ও কেসিসির ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে চান আমিনুল হক
শিক্ষার্থীদের খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চান শিক্ষামন্ত্রী
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা