এলডিপির মহাসচিবের বাড়িতে হামলায় আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ , ১২:২৫ এএম


এলডিপির মহাসচিবের বাড়িতে হামলায় আহত ১০

লক্ষ্মীপুরের রামগঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে সেলিমের বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এসময় অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছে বিএনপিকর্মী আব্দুল কুদ্দুস, কাদের, দুলাল হোসেন, আবু মিয়া, রাজ্জাকসহ বাড়ির প্রায় ১০ জন।

এদিন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শাহাদাত সেলিমের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন এলডিপি নেতা সেলিম। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে শাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিকেলে আমার বাড়িতে আসার কথা ছিল। সেখানে তাদের সঙ্গে শুভেচ্ছা  ও মতবিনিময় হওয়ার কথা ছিল। কিন্তু সভা শুরুর আগেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে। এসময় চেয়ার ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

জানতে চাইলে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেন বলেন, এলডিপি নেতা শাহাদাত সেলিমের বাড়িতে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য বহিরাগতরা জড়ো হচ্ছিল। পাশেই আওয়ামী লীগের প্রতিবাদ সভা ছিল। তার বাড়িতে আওয়ামী লীগের লোকজন কোনো হামলা চালায়নি।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission