বাটিকের গ্রামের বাতাসে উড়ে রঙ-বেরঙের কাপড় (ভিডিও)

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১৬ পিএম


‘বাটিকের গ্রাম’, যে গ্রামের বাড়ি-রাস্তা-মাঠ-ঘাট সব জায়গার বাতাসে উড়ে রঙ-বেরঙের কাপড়। 

বিজ্ঞাপন

এলাকার দূর আকাশে তাকালে দেখা মিলছে সাদা মেঘের ভেলা। পাশেই পুকুরের সবুজ কচুরির ওপর বাঁশের সাঁকোর হাতলে উড়ছে লাল, গোলাপী, বেগুনীসহ নানা রঙের বাটিক করা কাপড়।

জেলার আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায় দেখা যায় এমন দৃশ্য। যেখানে ঘরে ঘরে তৈরি হয় বাটিক কাপড়। আর এ কাপড় পাইকারদের মাধ্যমে চলে যায়, দেশের বিভিন্ন প্রান্তে। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায়, সংশ্লিষ্টদের ব্যবসা ও জীবন এখন হিমশিম অবস্থা। 

বিজ্ঞাপন

জানা যায়, অনেক বছর আগে কুমিল্লা থেকে এক ব্যক্তি এসে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি গ্রামে বাটিক শিল্পের সূচনা করেন। এর পর ধীরে ধীরে বিস্তার লাভ করে এ শিল্প। 

এ এলাকায় তৈরি বাটিকের কাপড় বান্টি বাজার ও রূপগঞ্জের গাউছিয়ায় পাইকারি বিক্রি হয়। সেখান থেকে চলে যায় রাজধানীসহ সারাদেশে। সবকিছু মিলিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে বান্টি গ্রামের বাটিক শিল্প।

বিজ্ঞাপন

তবে মানুষের কাছে এখন বাটিক মানে শুধু রঙ হলেও যারা এ শিল্পের সঙ্গে জড়িত তারা খুব একটা ভালো নেই। কাঁচামালের দাম বাড়ায় ব্যবসা চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 

ব্যবসা এগিয়ে নিতে বাটিক শিল্পের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের তাত বোর্ড থেকে সহয়তা করে থাকি। প্রয়োজনে তাদের জন্য বিশেষ লোনের ব্যবস্থা আমরা করছি। আমাদের নিকট আবেদন করলে আমরা তাদের সহায়তা করব। 

সরকারি সহায়তা পেলে বাটিকের রঙের মতোই রঙিন হয়ে উঠবে এ শিল্পের সঙ্গে জড়িতদের জীবন। সামনের দিনগুলোয় প্রসার ঘটবে বাটিক শিল্প, এমনটাই মনে করছেন স্থানীয়রা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission