পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ  

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ১১:১৫ পিএম


পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪
গাজাসহ গ্রেপ্তার চার অপরাধী : ছবি আরটিভি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মোঃ রফিক হাওলাদার (৪২), মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), মোঃ শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), এদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission