কুমিল্লায় ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো চলছে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:২৯ পিএম


কুমিল্লায় ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো চলছে

কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের চার হাজার ৯৩২টি কেন্দ্রে ছয় থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো চলছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে কু‌মিল্লা সিটি করপো‌রেশ‌নের ১০৫‌টি কেন্দ্রে ৫৫ হাজার ভিটামিন এ ক্যাপসুল খাওয়া‌নো হচ্ছে।

তিনি আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission