মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’

স্টাফ রিপোর্টার পটুয়াখালী, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ , ০৯:১৩ পিএম


আওয়ামী লীগ
ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ করেছে জেলা আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিবের উদ্যোগে এ প্রতিবাদ জানানো হয়। 

পরে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ব্যারিস্টার জুনায়েদ হাসিব জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট হয়ে দেশে সন্ত্রাস-নৈরাজ্য এবং হরতাল ও অবরোধসহ জ্বালাও-পোড়াও করছে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় ভীত নয়। তারা অবরোধ ও হরতাল বয়কট করেছেন। তাই আজ এ কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission