ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা, জবাবদিহিতে যুব উন্নয়ন কর্মকর্তা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসানের বিরুদ্ধে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

গত ১৬ মার্চ সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী ৫ এপ্রিল ব্যক্তিগত শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল আলমের স্বাক্ষরিত অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ২০১৭ সালের ১ আগস্ট শুরু হয়ে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি শেষ হয়। কর্মসূচি শেষ হওয়ার প্রায় দুই বছর পর, ২০২০-২০২১ অর্থবছরের ১৩ ডিসেম্বর প্রশিক্ষণ খাতে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু কর্মসূচি চালু না থাকা সত্ত্বেও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান প্রশিক্ষণ উপকরণ ব্যয়ের কথা দেখিয়ে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে আত্মসাত করেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি এবং ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছেন। এমনকি কর্মসূচি বন্ধ থাকা অবস্থায়ও সংশ্লিষ্ট খাতে অর্থ ব্যয়ের বিল-ভাউচার তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেন।

১০ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনীত আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।

আরও পড়ুন

তার এই কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (ঘ) ধারায় অসদাচরণ ও দুর্নীতির অন্তর্ভুক্ত এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না বা অন্য কোনো উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না—তা বিধিমালার ৭ (খ) অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি ব্যক্তিগতভাবে শুনানিতে উপস্থিত হবেন কিনা অথবা আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য প্রদান করবেন কিনা, তাও লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টিএসএম ফিদা হাসান বলেন, আপনি এটা কোথায় পেয়েছেন? আপনি আমার কাছে কী জানতে চান? আমরা সরকারি স্বার্থে কাজ করি। হয়তো আমার বিরুদ্ধে একটি অডিট আপত্তি হয়েছে। কর্তৃপক্ষ আমাকে ডেকেছে, আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যক্তিগত শুনানিতে উপস্থিত থাকব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
তেঁতুল গাছে অজ্ঞান হয়ে ঝুলছিলেন তরুণ, অতঃপর...
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ
বন্ধের দিনে মাদরাসার টেবিল-বেঞ্চ বিক্রি করে দিলেন শিক্ষক ও লাইব্রেরিয়ান