বরিশালে লঞ্চডুবিতে নিহত ১, নিখোঁজ ২০

আরটিভি অনলাইন রিপোর্ট|বরিশাল

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬ , ০১:২৬ পিএম


বরিশালে লঞ্চডুবিতে নিহত ১, নিখোঁজ ২০

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ২০ থেকে ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন অনেকে।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, এমএল ঐশী নামে যাত্রীবাহী লঞ্চটি মসজিদ বাড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঘাটের কিছু দূরে সন্ধ্যা নদীর পাকে পড়ে লঞ্চটি ডুবে যায়।

এদিকে দুপুরের পর স্থানীয়রা রহিমা বেগম (৬৫) নামে নারীর লাশ উদ্ধার হয়, নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সহিদুল ইসলাম।



এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission