আখাউড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ জানুয়ারি ২০২৪ , ০৫:৩০ পিএম


আখাউড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) রাতে রেলস্টেশনে অসহায় অর্ধ শতাধিক ভাসমান শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলামের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের সময় আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী, শেখ কামাল, হাসানুল হক বুধু প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে, কয়েকদিন টানা ঘনকুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে সূর্যের দেখা না মেলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিন্নমূল নারী ও শিশুসহ ভাসমান মানুষরা জবুথবু অবস্থায় আছেন। সন্ধ্যা নামতেই তীব্র শীত ও ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission