জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরের দিকে আটককৃত সাইদুরকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।
তিনি জানান, জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর নির্দেশনায় বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জের কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাইদুর রহমানকে ৩০ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জব্দ করা হয়। তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার শেরপুর ব্রিজ-জামালপুরগামী মহাসড়কের ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইনসহ আরও ৪ জনকে আটক করা হয়৷
আরটিভি/এসআর



