গৌরনদীতে বাসচাপায় প্রাণ হারালেন শ্যালক-দুলাভাই

আরটিভি নিউজ

বুধবার, ১০ এপ্রিল ২০২৪ , ০১:০৫ পিএম


গৌরনদীতে বাসচাপায় প্রাণ হারালেন শ্যালক-দুলাভাই
ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন উজ্জ্বল সরদার (২৭) ও দ্বীন ইসলাম (১৮)। 

নিহত উজ্জ্বল সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এবং তার শ্যালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

তিনি বলেন, ঈদের ছুটি কাটাতে দুলাভাই উজ্জ্বল তার শ্যালক দ্বীন ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ পার্শ্ববর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission