ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে জামালপুরগামী চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম রুবেল মিয়া (৩২)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জের দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নগরীর সানকিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নিহত রুবেল ঢাকার একটি দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুইদিন পর ছুটিতে তিনি বাড়ি ফিরছিল। পথে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রীরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ার সময় ছাঁদে যেন কেউ না উঠতে পারে, বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরেও যাত্রীরা ট্রেনের ছাদে উঠে। আমরা সবসময় চেষ্টা করি। আমরা আমাদের জায়গা থেকে যাত্রীদের সতর্ক করে যাচ্ছি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু