পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ০৪:৫৭ পিএম


পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পারশী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুকুরে টানাটানি করছিল।

ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার পর শিশুটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।  

বিজ্ঞাপন

ঘাটাইল থানার ওসি তদন্ত সজল খান জানান, দুপুরে উপজেলার পারশী এলাকার একটি পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission