ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৭ মার্চ) রাতে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন, গাইবান্ধার সদুল্লাপুরের নিজ পাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, ছেলে নিরব, বেয়াইন দোলা, আজিজুলের ছেলে সুলতান ও আব্দুর রশিদের মেয়ে রিফা।
এর আগে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনশ্রী পরিবহনের যাত্রী একটি বাস কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে পৌঁছলে বাসটির তেল শেষ হয়ে যায়৷ পরে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে গিয়ে বসে। পরে রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/এমএইচজে




