লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০৫:০৬ পিএম


লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক
ছবি : আরটিভি

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

মাহবুব ইমতিয়াজ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদসহ পাঁচ ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়া দেয়। এতে ঘটনার সময় জেলা প্রশাসন সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষিণ হামছাদী ইউনিয়নে টহল দেয়। একই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শাহ আলমকে নিয়ে মোটরসাইকেলে দালাল বাজার দিকে যাওয়ার পথে পুলিশ তাদের গতিরোধ করে। বহিরাগত হওয়ায় পুলিশ ঘটনার সময় ইমতিয়াজকে আটক করে।

বিজ্ঞাপন

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এসপি স্যারের নির্দেশে ইমতিয়াজকে আটক করা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট কারণ জানাতে পারেননি তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission