হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৬:৪৫ পিএম


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
ছবি : আরটিভি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার আনা গলাচিপা গ্রামের মোজ আলী মৃধার ছেলে জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), তার ছেলে অনন্ত (১১), ভাই এনামুল হক (৩৫) ও বরিশাল জেলার ভরপাশা গ্রামের ইউনুস বেপারীর ছেলে গাড়ির চালক হারুন বেপারী (৩৪)।

বিজ্ঞাপন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম গণমাধ্যমকে জানান, স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা গেছে। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারযোগে তারা সিলেট যান। ফেরার পথে রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

এতে প্রাইভেটকারের চালকসহ সবাই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission