ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধজাহাজ ‘কুতুবদিয়া’ জনসাধারণের জন্য উন্মুক্ত

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে এ দিন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজটি বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়। এ সময় অসংখ্য দর্শনার্থী জাহাজটি ঘুরে দেখতে ভিড় করেন।

দর্শনার্থীরা জাহাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেমন কন্ট্রোল রুম, ডেক, অস্ত্রাগারসহ নানা কার্যক্রম সরেজমিনে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নাবিকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

আরও পড়ুন

জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ প্রেস ব্রিফিংয়ে জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ দেশের উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন, জলদস্যুতা প্রতিরোধ, মৎস্য সম্পদ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় এ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের সঙ্গে কোস্ট গার্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের মাঝে বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও দেশপ্রেম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা সৃষ্টি করা।

অনুষ্ঠান শেষে সন্তুষ্টচিত্তে দর্শনার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
বহিষ্কার ৪ পরীক্ষার্থী, পরীক্ষা কার্যক্রম থেকে ২ শিক্ষককে অব্যাহতি