হিলিতে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ মে ২০২৪ , ০১:২০ পিএম


হিলিতে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ
ছবি : আরটিভি

সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা আওতায় ৫০% ভর্তুকিতে দিনাজপুরের হিলিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার (ধানা কাটা) মেশিন বিতরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৫ মে) বেলা ১১টায় উপজেলা চত্তরে বোরো ধান কাটা মাড়াই করার জন্য হারভেস্টার মেশিনটি বিতরণ করা হয়। 

ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনটি সংগ্রহ করেন উজেলার ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাংগাপাড়া গ্রামের আব্দুল মামুদ হোসেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা লায়লা ইয়াসমিন, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, দিনাজপুর জেলা কৃষি ইঞ্জিনিয়ার আবু সামস মো. বদরুদোজা, কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকেই। 

এই হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা অল্প মূল্যে এবং স্বল্প সময়ে ধান কাটতে পারবেন বলেও জানান কৃষি অফিস। 

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission