ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঘরের শৌচাগার থেকে বিপন্ন ‘লজ্জাবতী বানর’ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:৪৮ এএম
লজ্জাবতী বানর : ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ের একটি চারতলা ভবনের শৌচাগার (ওয়াশরুম) থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকার সফেদ মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাতগাঁও চৌমুহনা এলাকার বাসিন্দা সফেদ মিয়ার চারতলা ভবনের একটি শৌচাগারে অদ্ভুত আকৃতির একটি প্রাণী ঢুকে নিস্তেজ হয়ে বসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। প্রাণীটি নড়াচড়া করছিল অত্যন্ত ধীরগতিতে এবং মাঝেমধ্যে মাথা উঁচু করে চারদিকে তাকাচ্ছিল। পরে এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রাণীটি শনাক্ত করে নিশ্চিত হন যে এটি একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। পরে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন-জঙ্গল অস্বাভাবিকভাবে উজাড় হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের বন্য প্রাণীরা তীব্র খাদ্যসংকটে ভুগছে। জীবন বাঁচাতে ও খাবারের সন্ধানেই প্রাণীগুলো এখন বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির প্রাণী। আমরা সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক থাকলে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বা কোনো নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
ছাত্রীকে ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই সামনে ‘অপ্রত্যাশিত দৃশ্য’
চাঁদপুরে নিখোঁজ কিশোর রাতুলকে বান্দরবান পাহাড় থেকে উদ্ধার
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ