কমলনগরে সাইফুল্লাহ, রামগতিতে সোহেল চেয়ারম্যান নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ১১:১৩ পিএম


কমলনগরে সাইফুল্লাহ, রামগতিতে সোহেল চেয়ারম্যান নির্বাচিত
ছবি : আরটিভি

৬ষ্ঠ ধাপে লক্ষ্মীপুরে দুই উপজেলা পরিষদ নির্বাচনে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান বহিষ্কৃত খালেদ সাইফুল্লাহ ও রামগতি উপজেলা কাপ পিরিচ প্রতীকে শরাফ উদ্দিন আজাদ সোহেল বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে কমলনগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে খালেদ সাইফুল্লাহ ১৮ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ নিয়ে ১৬ হাজার ৮৭১ ভোট পেয়েছেন বাবুল মিয়া।

রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল কাপ পিরিচ প্রতীক নিয়ে ২৯ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে ২৪ হাজার ১৩৬ ভোট পেয়েছেন রোকেয়া আজাদ।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৭৩টি এবং রামগতিতে কেন্দ্র ছিল ৭০টি।

বুধবার রাতে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯শত ৭৩জন। পুরুষ-২ লাখ ২ হাজার ৬০ জন। নারী-১ লাখ ৮২ হাজার ৯ শত ১২ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission