মধুমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ল শুশুক 

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ১০:৫২ এএম


মধুমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ল শুশুক 
ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীতে দুটি শুশুক ধরা পড়েছে জেলেদের জালে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া ঘাট এলাকায় জেলেরা শুশুক দুটিকে নিয়ে আসেন। 

এ সময় শুশুক দুটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে শুশুক দুটি অজ্ঞাত জেলেরা ট্রলারে করে নিয়ে যান বলে জানা গেছে।  

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, ‘মধুমতী নদীর চরনারানদিয়া ঘাটে গোসল করতে গিয়ে কয়েকজন মিলে শুশুক দুটি দেখতে পান। জেলেদের জালে ধরা পড়া শুশুক দুটি দেখতে অনেক মানুষ ভিড় করেন। একেকটা শুশুকের ওজন প্রায় দুই থেকে আড়াই মণ হবে। পরে শুশুক দুটি জেলেরা ট্রলারে করে কোথায় নিয়ে গেছে তা জানিনা।’ 

এ বিষয়ে আলফাডাঙ্গার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ‘এটি দক্ষিণ চরনারানদিয়া এলাকার ঘটনা। আমি জানতে পেরেছি ওই এলাকার তরিকুল শিকদার নামে একজন জেলের জালে ধরা পড়া একটি শুশুক নিয়ে গেছেন। আরেকটি নাকি জেলেরা নদীতে ছেড়ে দিয়েছেন।’

বিজ্ঞাপন

পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে জরুরি কাজে ফরিদপুরে থাকায় ঘটনাস্থলে যাওয়া হয়নি ও বিস্তারিত জানতে পারিনি।’

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ আমাদের জানাননি। আপনার মাধ্যমে জানতে পারলাম। শুশুক বা ডলফিন অত্যন্ত উপকারী ও নিরীহ একটা প্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এরা দেখতে ধূসর-বাদামি রঙের। এদের প্রধান খাদ্য মাছ। এ প্রাণী মারা আইনগত অপরাধ। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission