জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ১০:৫৬ পিএম


জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি

জয়পুরহাটে পুকুরে ডুবে আবু মুসা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) বিকেলে ক্ষেতলাল উপজেলার মুনঝার গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া আবু মুসা মুনঝার গ্রামের তারেক হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবু মুসা বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission