হাফিজের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৫:৪৫ পিএম


টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- গেটি ইমেজ

আর মাত্র দুই সপ্তাহ পর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে কোন চার দল সেমিফাইনাল খেলবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী দিতে শুরু করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। সেই তালিকায় এবার যোগ দিয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

হাফিজের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পেয়েছে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে সেমিফাইনালে রাখলেও দলের দুর্বলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

হাফিজ বলেন, দেখুন একজন পাকিস্তানি হিসেবে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আমার মন সবসময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে, আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে বেশ সংগ্রাম করবে।

বাবর-আমিরদের দুর্বলতা নিয়ে এই সাবেক ক্রিকেটার বলেন, বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের। কারণ, দলে কার ভূমিকা কি সেটাও নির্ধারিত নয়, যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই।

‘এ ছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ফল, মোটেও পাকিস্তানের পক্ষে কথা বলছে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, পাকিস্তান তাদের পুরো শক্তি নিয়ে খেলেছে। দুর্ভাগ্যবশত সমর্থক হিসেবে আমরা যে ফল প্রত্যাশা করেছি, সেটি আসেনি।’

বাবরদের পিছিয়ে থাকার যুক্তি দেখালেও ঠিকই তারা সেমিফাইনালে খেলবেন বলে ভবিষ্যদ্বাণী দেন হাফিজ। এ ছাড়া তার দৃষ্টিতে সেমিতে খেলতে যাওয়া বাকি তিন দল হচ্ছে- ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। 

তিনি বলেন, আমি একই কথা আবারও বলব, আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে (সেমিফাইনালের জন্য) রাখতে। যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি, তবে ভারত ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক ভালো খেলবে। স্বাগতিক ক্যারিবীয়রাও ভালো করবে, পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission