মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 

পাথরঘাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৮:৩৩ পিএম


মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 
ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু আনতে আসাদুল (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ মে) বিকেল চারটার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জেলের ছেলে আব্দুল্লাহ (৮) আহত হয়েছে এবং দুটি গরু মারা গেছে। নিহত আসাদুল কাঁঠালতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় হুমায়ূন কবির লিটন পরিবারের বরাত দিয়ে জানান, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। আকাশে মেঘ হওয়ায় বাড়ির সামনের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে। এ সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলে আসাদুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শামীম।

তিনি জানান, ‘আসাদুল অত্যন্ত গরিব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতেন তিনি। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয়েছে তার।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission