বগুড়ার সেই মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ

আরটিভি নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৯:৪০ পিএম


বগুড়ার সেই মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ
ছবি: সংগৃহীত

বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (৪ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। 

তিনি বলেন, মসজিদের উন্নয়নের কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মাণ কাজও সম্পন্ন করা হয়নি। 

আরও পড়ুন

এতদিন মুসল্লিরা নির্মাণাধীন অবস্থায় নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটির সদস্যরা ধীরে ধীরে এর পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তার নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদ উন্নয়নে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। তারই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission