সন্দ্বীপে ভাসুরের ছেলের বটির আঘাতে চাচি মৃত্যুশয্যায়

সন্দ্বীপ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ০৪:৫৯ পিএম


সন্দ্বীপে ভাসুরের ছেলের বটির আঘাতে চাচি মৃত্যুশয্যায়
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে চাচিকে বটি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ভাসুরের ছেলের বিরুদ্ধে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আসামি বেলাল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (১৯)।

চাচি জুলেখা বেগম পলিকে (২১) মুমূর্ষু অবস্থায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসারর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আরটিভিকে বলেন, ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম আছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission