ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় সার্ভেয়ারের উপস্থিতিতেই দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
গোবিন্দগঞ্জ থানা। ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সার্ভেয়ারের উপস্থিতিতেই জমির সীমানা নির্ধারণ নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।

বুধবার (১৩ মে) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।

নিহত আনিস এই এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। তিনি স্থানীয় বাজারে বিকাশের ব্যবসা করতেন। এছাড়া তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমির সীমানা নিয়ে নিহত আনিসুর রহমানের ভাই নাকাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজান রহমান মন্ডলের সঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য সেখানে মঙ্গলবার সার্ভেয়ার নিয়ে আসা হয়। জমি মাপামাপির সময় এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টার ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। একইসঙ্গে ২টি মোটরসাইকেল পোড়ানো হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

আরও পড়ুন

পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আনিসুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার করে চিকিৎসকরা। সেখানে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে আনিসুরের নিহতের খবরে এলাকায় আজও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আজও সেখানে পুলিশ এসে তাদেরকে নিয়ন্ত্রণ করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ওই ঘটনায় এখনও কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা