দীর্ঘ ৬ মাস পর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৬:২৯ পিএম


দীর্ঘ ৬ মাস পর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু 
ছবি : আরটিভি

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় কাঁচা মরিচবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। 

আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচা মরিচ আমদানি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুব হোসেন। 

তিনি বলেন, তাপদাহের কারণে দেশে মরিচের খেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যহৃত হয়েছে ফলে দেশে কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকার খামার বাড়ি থেকে অনুমতি পাবার পর থেকে আমদানি শুরু হয়েছে দুই এক দিনের মধ্যে দাম কমে আসবে আশা করা যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার (২৩ মে) প্রথমদিন একটি ট্রাকে ১০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। প্রতি কেজিতে শুল্ক দিতে হবে প্রায় ৩৫ টাকা আর প্রতি টন কাঁচা মরিচ আমদানি হয়েছে ২০০ মার্কিন ডলারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission