পাঁচ বগি ফেলে রেখেই চলে গেল ট্রেন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মে ২০২৪ , ১০:৩৬ পিএম


পাঁচটি বগি ফেলে রেখেই চলে গেল ট্রেন
ছবি : সংগৃহীত

নরসিংদীর আমিরগঞ্জে যাত্রীভর্তি পাঁচ বগি ফেলে রেখেই চার কিলোমিটার চলে যায় ঢাকাগামী একটি ট্রেন।

বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে আমিরগঞ্জ রেলস্টেশনের আউটারে ঘটে এ ঘটনা।

রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পেছনের ৫টি বগি ফেলে রেখে অন্তত ৪ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন এবং সঙ্গে থাকা বাকি বগিগুলো। পরে আধাঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে থাকা বগিসহ অর্ধেক ট্রেন ফিরে এসে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

খানাবাড়ি স্টেশন মাস্টার এস এম জসিম উদ্দিন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জের কাছাকাছি এসে পাঁচটি বগি পার্টিং হয়ে বিছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে ট্রেনটি কিছুদূর এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বগিগুলো নিয়ে ঢাকায় চলে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম খন্দকার বলেন, এ ঘটনায় কেউ হতাহতের হয়নি। আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission