শরীয়তপুরের ২ শতাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ জুন ২০২৪ , ০৮:৫৩ এএম


শরীয়তপুরের ২ শতাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শরীয়তপুর জেলার দুই শতাধিক ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ জুন) জেলার প্রধান ঈদ জামাত সকাল ৭টা ৩০ মিনিটে শরীয়তপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, পৌরমেয়র এ্যাডভোকেট পারভেজ রহমানসহ জেলার সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission