ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইজারা নিয়ে পাইকারি মাছের বাজার বন্ধ, হয়রানির শিকার ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

সরকারি নিয়ম মেনে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে দীর্ঘ বছর ধরে পাইকারি মাছের ব্যবসা চালিয়ে আসছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধেররা বাজারের ব্যবসায়ীরা। তবে সম্প্রতি একটি চক্র ঐতিহ্যবাহী এই বাজারের বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইজারা নেওয়ার নামে ব্যবসায়ীদের হয়রানি ও নির্যাতনের ফলে বর্তমানে বৃহত্তর কুমিল্লা-চাঁদপুর অঞ্চলের অন্যতম এই পাইকারি মৎস্য আড়তটি কার্যত অচল হয়ে পড়েছে।

বাজারের জমি ও আড়ত মালিকদের দাবি, পৌরসভার অধিগ্রহণভুক্ত নয় এমন ব্যক্তিগত সম্পত্তিতে বাজার ইজারা দেওয়ার কোনো আইনি বিধান নেই। এই যুক্তিতে ধেররা গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক ব্যবসায়ী উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন।

আরও পড়ুন

সাখাওয়াত হোসেন জানান, আমরা জমির মালিক এবং নিয়মিত সরকারকে ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি প্রদান করি। পৌরসভা আমাদের জমি অধিগ্রহণ না করেই তা লিজ দেওয়ার চেষ্টা করছে, যা মৌলিক অধিকারের লঙ্ঘন। উচ্চ আদালত এই বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না।

ব্যবসায়ীদের অভিযোগ, নতুন বাংলা সন উপলক্ষে হাসান বসির রানা নামক এক ব্যক্তি বাজারটি ইজারা নিয়েছেন। এরপর থেকেই বহিরাগত লোক দিয়ে ব্যবসায়ীদের ওপর খাজনা আদায়ের নামে জুলুম, মারধর ও মামলার মাধ্যমে হয়রানি শুরু হয়েছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার অভাবে গত কয়েকদিন ধরে আড়তের কেনাবেচা বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন কয়েক শতাধিক শ্রমিক ও ব্যবসায়ী।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু স্বাক্ষর জালিয়াতি এবং প্রশাসনিক চাপের মাধ্যমে আমাদের ওপর অবৈধ ইজারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা চাই ব্যক্তিগত মালিকানাধীন এই জমির ইজারা বাতিল করে বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক।

গত ১ বৈশাখ ইজারাদারের পক্ষ থেকে খাজনা আদায় করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার আতঙ্কে অনেক আড়তদার এলাকা ছাড়া হয়েছেন। এই অচল অবস্থা নিরসনে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, ব্যক্তিগত মালিকানাধীন জমিতে ব্যবসা করার অধিকার সবার আছে। তবে কোনো জমিতে যদি নিয়মিত বাজার বসে, তবে সরকারি বিধি অনুযায়ী ইজারা ও খাজনা আদায়ের প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
পুলিশি হয়রানি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ে জোর