কুষ্টিয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ , ০২:০২ পিএম


কুষ্টিয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের উত্তর রেলগেট থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।    

বিজ্ঞাপন

সোমবার রাতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন নওদা পাড়ার একে আজাদ জোয়ারদার ছেলে সৈকত জোয়ারদার সালুক (৩০), কাঠেরপুলের আলতাফ হোসেন ছেলে হাসানুজ্জামান বাবু (৩৫), পূর্ব ভেড়ামারার কফিল উদ্দীন মালিথার ছেলে হাসান আলী (৪০), নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৩০)।

বিজ্ঞাপন

র‌্যাব কুষ্টিয়া ইউনিটের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গোপন সংবাদে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ওয়ান শুটার গান, দু’টি কালো প্লাস্টিকের খেলনা পিস্তল, হাসুয়া, চাপাতি, ৫টি মোবাইল সেট ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করেছিলেন। কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অনেকদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission