ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ৭ বছরেও নির্মাণ হয়নি ভেঙে পড়া সেতু, দুর্ভোগ চরমে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
বকশীগঞ্জে বন্যায় ভেঙে পড়া একটি সেতু : ছবি আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে বন্যায় ভেঙে পড়া একটি সেতু পুনঃনির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পড়েছেন ১০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ। বার বার আবদেন করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া- গোপালপুর সড়কের টাকিমারি খালের উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু ২০১৯ সালের ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে। এর পর দীর্ঘ ৭ বছর অতিবাহিত হলেও এখনো পুনঃর্নির্মাণ করা হয়নি সেতুটি। ফলে গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজ, আলীরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের ১৫ হাজারের বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। প্রতিদিন কলেজে যাতায়াত করতে গিয়ে তাদের সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়াও কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যায় বিধ্বস্ত দুইপাশে পাকা রাস্তা রয়েছে কিন্তু সেতু না থাকায় কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিতে দেরি হওয়ায় প্রাণহানির ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। সেতু ভেঙে এমন অবস্থা হয়েছে যে বাঁশের সাঁকো দেওয়াও কঠিন।

বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ ব্যাপারে বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রভাষক জুলফিকার মামুন জানান, টাকিমারি খালের উপর সেতু না থাকায় আমাদের কলেজের শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতুটি নির্মাণ হলে শিক্ষার্থী সহ এই এলাকার হাজারো মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে।

বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: শামছুল হক বলেন, টাকিমারি খালের ওপর সেতু নির্মাণের জন্য কয়েকবার প্রস্তাব পাঠানে হয়েছে কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। ২০২৫-২৬ অর্থ বছরে আবারও প্রস্তাব পাঠানো হয়েছে বরাদ্দ আসলে দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
আরও পড়ুন
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, অতঃপর...