নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৩৯ এএম


নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাকিল হোসেন (২৬)। তিনি উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন গণমাধ্যমকে বলেন, স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা মরদেহটি উদ্ধার করে আইনি ব্যবস্থা নেবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission