থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলল খাল পাড়ে

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ০৬:০৩ পিএম


থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলল খাল পাড়ে
ছবি : আরটিভি

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।    

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা সোনাইমুড়ী থানা আক্রমণ করে। ওই সময় চায়না রাইফেলটি লুট হয়। বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।    
আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission