ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
ভূঞাপুর থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে নিজ বাড়িতে একা পেয়ে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

অভিযোগে জানা যায়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি কমল সরকারকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
আরও পড়ুন
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
‘বিশেষ ক্ষমতায়’ নারীদের বশ করেন কবিরাজ, এরপর শারীরিক সম্পর্ক!
‘পাপ বাপকেও ছাড়ে না’ প্রবাদের সত্যতা প্রমাণ হলো পঞ্চগড়ে
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী