পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, স্বামীর রোমহর্ষক প্রতিশোধ 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৫:৫০ পিএম


পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, স্বামীর রোমহর্ষক প্রতিশোধ 
ছবি: সংগৃহীত

পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর দুই হাত কেটে ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছে ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবক। 

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার গাজিরচট এলাকায় ঘটে এমন নির্মম ঘটনা। অভিযুক্ত ফিরোজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আর স্ত্রী জাকিয়া একই উপজেলার জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।

এ ঘটনায় জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে রয়েছে। আর স্ত্রী জাকিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

জানা যায়, গেল বছরের ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার পরেরদিন জাকিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে আশুলিয়া থানার গাজীরচট এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে পুনরায় ঘর সংসার শুরু করে। 

রোববার রাতে দুজন একত্রে ঘুমিয়ে পরে। ওই রাতেই সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে জাকিয়ার ডান হাত দ্বিখণ্ডিত করে এবং বাম হাতে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ফিরোজকে আটকে রেখে মারধর করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ ফিরোজকে জেলহাজতে প্রেরণ করে। এর আগে, স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া জাকিয়ার স্বামী ফিরোজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission