এবার সাঈদীর ২ ছেলে পেলেন জামায়াতের মনোনয়ন

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৩ পিএম


এবার সাঈদীর ২ ছেলে পেলেন জামায়াতের মনোনয়ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন।

তিনটি আসনের প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) থেকে মনোনীত হয়েছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত হয়েছেন সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

এ দিকে ৩টি আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission