ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মাগুরার শ্রীপুরে রাতভর তাণ্ডব: ৭২ জনের বিরুদ্ধে মামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:২৫ পিএম
লিপটন মিয়া : ছবি আরটিভি

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে রাতভর তাণ্ডব, বাড়িঘর ভাঙচুর ও নাশকতার ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৭২ জনকে আসামি করে রোববার (৩ মে) মামলা করেন আমতৈল গ্রামের শমসের মোল্লার ছেলে ইয়াহিয়া মোল্লা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার প্রধান অভিযুক্তদের একজন লিপটন মিয়াকে গ্রেপ্তার করে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ১০টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার করতে দলে নিষিদ্ধ আওয়ামী লীগ অনুপ্রবেশ করানোর পালটাপালটি অভিযোগে শুক্রবার (১ মে) রাতে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরের আমতৈল এবং নোহাটা গ্রামের বাসিন্দা দুটি সামাজিক দলে বিভক্ত। বর্তমানে এদের একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নোহাটা গ্রামের বিএনপি কর্মী টিটন মোল্লা ও আওয়ামী লীগ কর্মী ইদ্রিস। অপর পক্ষে স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনিসুর রহমান কনক। আধিপত্য বিস্তার নিয়ে উভয়পক্ষের বিরোধের জেরে দুটি গ্রামের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র আরও জানায়, এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয়পক্ষ নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর ও অন্তত ২০টি গবাদি পশুসহ মূল্যবান মালামাল লুটপাটের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয় অন্তত ১০টি বাড়িতে। এতে একটি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। জীবন্ত পুড়ে মারা যায় দুটি ছাগল। অন্যান্য বাড়িঘরের আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের লোকজনের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামে এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
আমনের মাঠে ইঁদুরের হানা, কৃষকের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া
সবুজে মোড়ানো মাঠ। বাতাসে দুলছে আমন ধানের গাছ। ধানগাছে শীষ আসার অপেক্ষায় বুক বেঁধেছেন কৃষক। সেচ, সার, শ্রম আর পরিচর্যায় গড়ে তোলা সেই স্বপ্নের ফসল ঘরে তোলার দিন গুনছেন তারা।
আমনের মাঠে ইঁদুরের হানা, কৃষকের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া
চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল কেটে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। 
চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অতঃপর...
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
কুড়িগ্রামের রাজারহাটে জমি লিখে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ মাকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে নিজ সন্তান ও এক মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। 
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাদশার দোকানের সামনে বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে, বেলা ১১টার পর নগরীর নিরালা আবাসিক এলাকায় এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তার ল্যাপটপসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সালমান নগরীর নিরালা আবাসিক এলাকার সবুজবাগের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে কর্মরত। আরটিভি/এসআর
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ 
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারি
মামলা করলেন আসিফ আকবর