অপারেশন ডেভিল হান্ট, টাঙ্গাইলে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১২ পিএম


অপারেশন ডেভিল হান্ট, টাঙ্গাইলে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বাহাদীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন-ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ‘গ্রেপ্তারকৃত দুজনকে টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission