ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৩৩ বাংলাদেশি

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩৩ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২২ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে ৮ জন এবং পুরুষ ২৫ জন।

এ বিষয়ে জাস্টিস এন্ড কেয়ারের কর্মী শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তারা। পরবর্তীতে কেউ কারাগারে, আবার কেউ শেল্টার হোমে দীর্ঘদিন অবস্থান করেন। আইনি জটিলতার কারণে অনেককে প্রায় দুই বছর পর্যন্ত বন্দী জীবন কাটাতে হয়।

আরও পড়ুন

বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোর্তজা জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পান। আইনি সহায়তা প্রদানের জন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করেছে। ফেরত আসা কয়েকজন নারী, পুরুষ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়া হয় এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়।

তারা বলেন, দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাছতলায় ফেলে যাওয়া ৯৫ বছরের বাবাকে ঘরে নিলেন ছেলে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির কাছের গাছতলায় ফেলে যাওয়ার ঘটনার পর অবশেষে আশ্রয় পেয়েছেন ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লা।
গাছতলায় ফেলে যাওয়া ৯৫ বছরের বাবাকে ঘরে নিলেন ছেলে
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকেরাও নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
তাদের মধ্যে আহাদ (১৯) নামে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।  (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিল শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি (মেজর আক্তারুজ্জামান) বর্তমানে ঢাকায় আছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।   আরটিভি/টিআর
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
আরও পড়ুন
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!