টাঙ্গাইলে সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫৮ পিএম


টাঙ্গাইলে সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, আটক ৩
ছবি: আরটিভি

টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর ভুয়া সার্জেন্টসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার লাউহাটী ইউনিয়নের কাতুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের ছেলে শিহাব উদ্দিন (৩২), মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫৩) ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটিয়া উলাইল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মোজাম্মেল হক (৪৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিহাব উদ্দীন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে তার সহযোগী আনোয়ার হোসেন ও মোজাম্মেল হকের মাধ্যমে টাঙ্গাইলের  নাগরপুর উপজেলার আব্দুল খালেকের নিকট হতে তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকার চুক্তি করেন। এর মধ্যে ১ লাখ টাকা নগদ দেয়া হয়। বাকি ৯ লাখ টাকা নিয়োগপত্র হাতে দেওয়ার পর পরিশোধ করতে হবে মর্মে ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় প্রতারক চক্র। 

বিজ্ঞাপন

পরে গত ২ ফেব্রুয়ারি  চাকুরী প্রার্থী শ্রাবণ হোসেনকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে একটি নিয়োগপত্র  হাতে ধরিয়ে দেন। নিয়োগপত্রটি ভুয়া বলে সন্দেহ হলে চুক্তিবদ্ধ ৯ লাখ টাকা নেওয়ার জন্য প্রতারক চক্রকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামে আসতে বলেন মামলার বাদী আব্দুল খালেক। শুক্রবার সেনাবাহিনী সার্জেন্ট পরিচয়দানকারী শিহাবউদ্দীন তার দুই সহযোগীকে নিয়ে লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে আসলে তাদের আটক করে দেলদুয়ার থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া সার্জেন্ট পরিচয়দানকারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission