নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়েছে অর্ধশতাধিক রিসোর্ট

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৫৯ পিএম


নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়েছে ৫০টিরও বেশি রিসোর্ট

রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর গত চার ঘণ্টার চেষ্টায়ও তা নিয়ন্ত্রণে আসেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

স্থানীয়রা জানান, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 

Screenshot_5

একটি রিসোর্টের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ওসি কানন সরকার বলেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন নেভাতে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission